বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      
মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে
জম্মু-কাশ্মীরে ১১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ২:৫২ পিএম আপডেট: ৩০.০৮.২০২৫ ২:৫৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের জম্মু ও কাশ্মীরে মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধসে রিয়াসি ও রামবান জেলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রিয়াসির মাহোর এলাকার বাদার গ্রামে একই পরিবারের ৭ জন রয়েছেন।

রাতের বৃষ্টিতে নাজির আহমেদের বাড়ি ধসে পড়লে কাদা ও ধ্বংসস্তূপের নিচ থেকে তার স্ত্রী ও ৫ সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

অন্যদিকে রামবান জেলার রাজগড় গ্রামে হঠাৎ বন্যা ও ভূমিধসে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরেকজনের খোঁজ চলছে।

গত কয়েক সপ্তাহে জম্মু-কাশ্মীর ও উত্তরাখণ্ডে টানা বৃষ্টি ও বন্যায় ১৬০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই তীর্থযাত্রী। এতে ঘরবাড়ি, অবকাঠামো ও সড়কপথের ব্যাপক ক্ষতি হয়েছে।

টানা বৃষ্টির কারণে শ্রীনগর-জম্মু মহাসড়ক এবং জম্মুর কাটরার সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। নিরাপত্তার কারণে সব স্কুলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

স্থানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সতর্ক করে বলেছেন, যদি আরো বৃষ্টিপাত হয় তবে ২০১৪ সালের মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।

স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  জম্মু-কাশ্মীর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close