বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মাইক্রোসফট ওয়ার্ডে আসছে নতুন পরিবর্তন
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৯:০৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাইক্রোসফট ওয়ার্ডে যুক্ত হতে যাচ্ছে বড় ধরনের নতুনত্ব। শিগগিরই উন্মুক্ত হতে যাওয়া সংস্করণে নতুন ফাইল তৈরি করলেই তা আর স্থানীয় কম্পিউটারে নয়, স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে ক্লাউড প্ল্যাটফর্মে। বর্তমানে ব্যবহারকারীরা নিজের পছন্দ অনুযায়ী ফাইল কম্পিউটার বা ক্লাউডে সেভ করতে পারেন।

মাইক্রোসফট জানায়, এ পরিবর্তনের ফলে গুরুত্বপূর্ণ কোনো ফাইল হারিয়ে যাওয়ার ঝুঁকি কমে যাবে। একই সঙ্গে স্মার্টফোন থেকে যেকোনো সময় ফাইল ব্যবহার করাও সহজ হবে। তবে নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেক ব্যবহারকারী।

তাদের অভিযোগ, যারা ওয়ানড্রাইভ বা অন্য কোনো ক্লাউড সেবা ব্যবহার করেন না, তাদের স্থানীয়ভাবে ফাইল সংরক্ষণে জটিলতা তৈরি হতে পারে।

মাইক্রোসফটের অফিস শেয়ার্ড সার্ভিসেস অ্যান্ড এক্সপেরিয়েন্স দলের পণ্য ব্যবস্থাপক রাউল মুনোজ এক ব্লগ পোস্টে লেখেন, নতুন তৈরি হওয়া প্রতিটি ফাইল স্বয়ংক্রিয়ভাবে ওয়ানড্রাইভ বা ব্যবহারকারীর পছন্দের ক্লাউড স্টোরেজে জমা হবে। ফলে আলাদা করে ফাইল সেভ করার প্রয়োজন পড়বে না।

বর্তমানে এ সুবিধাটি পরীক্ষামূলকভাবে মাইক্রোসফট ৩৬৫ ইনসাইডারদের জন্য চালু করা হয়েছে। মাইক্রোসফট জানিয়েছে, চাইলে ব্যবহারকারীরা ডিফল্ট ক্লাউড লোকেশন নিজের মতো নির্ধারণ করতে পারবেন। প্রয়োজনে পুরোপুরি বন্ধও রাখা যাবে স্বয়ংক্রিয় ক্লাউড সেভ অপশন।

এ ছাড়া ফাইলের নামকরণ পদ্ধতিতেও আসছে নতুনত্ব। ভবিষ্যতে ফাইল সংরক্ষণের সময় স্বয়ংক্রিয়ভাবে তারিখ যুক্ত হয়ে যাবে।

এর আগে উইন্ডোজ ব্যবহারকারীদের ক্লাউড ব্যবহারে আগ্রহী করতে নানা পদক্ষেপ নিয়েছিল মাইক্রোসফট। তবে নতুন এ পরিবর্তনকে অনেক ব্যবহারকারী বিরক্তিকর হিসেবে দেখছেন।

দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, মাইক্রোসফটের ব্লগে এক ব্যবহারকারী লিখেছেন, কয়েক বছর পরপরই নতুন নিয়ম চাপিয়ে দেয় মাইক্রোসফট। এতে নিজের ফাইল খুঁজে পেতে আগের চেয়ে বেশি ঝামেলা হয়। আগে সি ড্রাইভ থেকেই সহজে ফাইল পাওয়া যেত।

সূত্র : দ্য ভার্জ

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মাইক্রোসফট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close