বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ক্ষমতাচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৯:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনকলকে কেন্দ্র করে চলমান বিতর্কের পর শুক্রবার (২৯ আগস্ট) আদালত তার প্রধানমন্ত্রীর পদ থেকে পুরোপুরি অপসারণের রায় দেন। এর আগে আদালত সাময়িকভাবে তার দায়িত্ব স্থগিত করেছিল।

এখন দেশটির আইনপ্রণেতারা যদি ঐকমত্যে পৌঁছান তবে নতুন সরকার গঠন করা সম্ভব হবে। নতুবা নতুন নির্বাচনের আয়োজন করা হবে।

২০২৪ সালের আগস্টে মাত্র ৩৭ বছর বয়সে থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন পেতংতার্ন। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পরই তাকে বিদায় নিতে হলো। তিনি থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনাওয়াত্রা পরিবারের সদস্য।

ফাঁস হওয়া ফোনকলে পেতংতার্নকে হুন সেনকে ‘আঙ্কেল’ বলে সম্বোধন করতে শোনা যায়। ওই সময় তিনি নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, তাদের কারণে কম্বোডিয়ার এক সেনার প্রাণহানি ঘটেছে। তিনি আরও বলেন, “কোনো কিছু চাইলে আমাকে জানাবেন, আমি বিষয়টি দেখব।”

এই বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলগুলো অভিযোগ তোলে—তিনি দেশের স্বার্থ বিসর্জন দিচ্ছেন। ফোনকলটি ফাঁস হওয়ার সময় থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্তে তীব্র উত্তেজনা চলছিল। কয়েক সপ্তাহ পরই দুই দেশের মধ্যে সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হন, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ। লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘর্ষ থেমে যায়।

বিতর্কের জেরে ব্যাপক জনঅসন্তোষ ছড়িয়ে পড়লে পেতংতার্ন জনগণের কাছে ক্ষমা চান। তিনি দাবি করেন, উত্তেজনা প্রশমনের কৌশল হিসেবেই হুন সেনের সঙ্গে এমনভাবে কথা বলেছেন।

সূত্র: সিএনএন

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ক্ষমতাচ্যুত   থাইল্যান্ড   প্রধানমন্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close