বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেনাপোলে গরু ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
যশোর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৯:৩৪ পিএম আপডেট: ২৯.০৮.২০২৫ ৯:৩৭ PM

যশোরের বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে মিজানুর রহমান (৪২) নামে এক গরু ব্যবসায়ী ও কসাইকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে। তিনি পেশায় গরু ব্যবসায়ী ছিলেন এবং প্রতি শুক্রবার কসাইয়ের কাজ করতেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় (রাত আড়াইটায়) গরু জবাইয়ের কাজে বের হওয়ার কথা ছিল মিজানুরের। ভ্যানচালক গেটের বাইরে এসে ডাকাডাকি করলে তার স্ত্রী ঘুম থেকে উঠে বাইরে এসে দেখতে পান, স্বামী উঠানে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

প্রতিবেশী ইউনুস আলী বলেন, ‘মিজানুর একজন গরু ব্যবসায়ী এবং সাপ্তাহিক কসাইয়ের কাজ করতেন। বৃহস্পতিবার দিবাগত রাতে তার মহাজন ফোন দেন রাত দুইটার দিকে। এরপর আর যোগাযোগ সম্ভব হয়নি। পরে ভ্যানচালক এসে গেটে ডাকাডাকি করলে তার ভাই জুলু ঘুম থেকে উঠে এসে দেখেন মিজানুর গলা কাটা অবস্থায় পড়ে আছেন।’

তিনি আরও বলেন, ‘মিজানুর খুব ভালো মানুষ ছিলেন। কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। তাই ঘটনাটি আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।’ তিনি প্রশাসনের কাছে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসরাফিল সরদার জানান, রাত ৪টার দিকে মিজানুরের ছোট ভাই ফোন করে আমাকে খবর দেন। আমি থানায় জানালে পুলিশ আসে এবং সিসিটিভি ফুটেজ দেখে ও লাশের পাশ থেকে একটি ছুরি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ যশোরে পাঠানো হয়। আমার মনে হচ্ছে এটি একটি রহস্যজনক মৃত্যু।

বেনাপোল পোর্ট থানার এসআই রাসেদ বলেন, ‘রাত ৪টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গলা কাটা লাশ উদ্ধার করা হয় এবং যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যশোর   বেনাপোল     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close