বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘জামায়াত সরকার গঠন করলে ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারবে’
আলমগীর হান্নান, খুলনা
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৯:১৬ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি দেশের উন্নতি মূলত নির্ভর করে ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির উপর। তাই নির্বাচিত সরকারের অন্যতম দায়িত্ব হলো ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ সৃষ্টি করা, যাতে তারা নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে।

তিনি বলেন, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবে আর দেশ গঠনে অবদান রাখবে। কিন্তু আমাদের দেশে চলছে তার উল্টো চিত্র। কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরি করে। এর ফলে দাম বেড়ে যায়। তবে সৎ, নৈতিকতা সম্পন্ন মানুষ কখনো এমনটি করতে পারে না। জামায়াতে ইসলাম চায় সৎ ও বিবেকবান ব্যক্তিরাই ব্যবসা-বাণিজ্য করুক।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, দেশে ব্যবসায়ীদের ওপর চলছে নীরব চাঁদাবাজি। আবার কোথাও কোথাও চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার মতো ঘটনাও ঘটছে, যা সমাজকে বর্বরতার দিকে ঠেলে দিচ্ছে। 

তিনি বলেন, আল্লাহর রহমতে এবং জনগণের ভালোবাসায় যদি জামায়াত সরকার গঠন করতে পারে, তবে ব্যবসায়ীরা নিরাপদে নির্বিঘ্নে ব্যবসা করতে পারবে। চাঁদার জন্য আর কোনো ব্যবসায়ীকে হত্যার শিকার হতে হবে না বা জীবনভয়ে পালিয়ে বেড়াতে হবে না।

বৃহস্পতিবার রাত ৯টায় ফুলতলা বাজারের গামছা চান্দিনায় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যবসায়ী মো. শাহজাহান মোল্যার সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট আবু ইউসুফ মোল্যা ও যুব বিভাগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ।

এছাড়া মো. জাকারিয়া হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যা, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ মো. ওবায়দুল্লাহ, সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খাঁন, কর্মপরিষদ সদস্য ড. আ. আজিজ, যুব বিভাগের সভাপতি শেখ মো. আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মো. নজরুল ইসলাম জমাদ্দারসহ ব্যবসায়ী নেতা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  জামায়াত   সরকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close