মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা মামুন হাসান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৫:০৬ পিএম আপডেট: ২৯.০৮.২০২৫ ৫:৪১ PM

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চারদিন পর জামিনে মুক্তি পেলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান।

তিনি আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে কারাগার থেকে মুক্ত হয়ে বাহিরে বের হয়ে আসেন। এ সময় কারাফটকে হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

সকাল থেকেই মামুন হাসানের নির্বাচনী এলাকা ঢাকা -১৫ আসনের হাজার হাজার বিএনপি নেতাকর্মীরা কারাফটকের সামনে অবস্থান করতে থাকে।

উল্লেখ্য, মামুন হাসান ২০১৮ সালে ঢাকা -১৫ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি সহ যুবদলের কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদেও ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়ের করা তার বিরুদ্ধে চারটি মামলায় মঙ্গলবার জামিনের জন্য আদালতে সে আত্মসমর্পণ করে।

এতে আদালত তার জামিন নামুঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। বৃহস্পতিবার ওই চারটি মামলায় পুনরায় তার জামিন শুনানি হলে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামুন হাসানের জামিনের সকল কাগজপত্র কারা অভ্যন্তরে আসলে তা পরীক্ষা-নিরীক্ষার পর কারা কর্তৃপক্ষ দুপুরে তাকে কারামুক্ত করেন।

কারাগার থেকে মুক্তি পেয়েই তিনি কারা ফটোকে বলেন, ‘দীর্ঘ ১৬বছর পতিত ফ্যাসিস্ট হাসিনা সারাদেশকে কারাগারে পরিণত করেছিল। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে দণ্ড দিয়েছিলেন। আমরা আইনের মাধ্যমে লড়াই করে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আমাদের বিরুদ্ধে হাসিনার দেওয়া মামলা গুলো ছিল মিথ্যা।

এদিকে একই সময়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আহ্বায়ক এসএম মিজানুর রহমান রাজ কারাগার থেকে জামিনে মুক্তি পান।

স্বদেশ প্রতিদিন/এমএম/ওএফ

আরও সংবাদ   বিষয়:  বিএনপি নেতা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close