শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নির্মিতব্য বগা-চরগরবদী সেতু দক্ষিণাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৫:৪০ পিএম

পটুয়াখালীর দুমকির লোহালিয়া নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে চার লেনবিশিষ্ট বগা-চরগরবদী সেতু, যা দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

সেতুটির দৈর্ঘ্য হবে ১.৩৪৮ কিলোমিটার এবং দুই প্রান্তে ১.২৭২ কিলোমিটার অ্যাপ্রোচ সড়কসহ মোট দৈর্ঘ্য দাঁড়াবে প্রায় ২.৬২ কিলোমিটার। এতে থাকবে ২৯টি পিলার এবং ১৫.০২ মিটার প্রস্থের ডেকে চার লেনের যান চলাচলের ব্যবস্থা। পাশাপাশি পথচারীদের জন্য থাকবে আলাদা ফুটপাত।

উল্লম্ব উচ্চতা ১৮.৩ মিটার হওয়ায় বড় নৌযান নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এতে নদীপথে বাণিজ্য আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

লে-আউট প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বগা সেতু বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট মুজাহীদুল ইসলাম শাহীন ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার সৈয়দ রুমান বলেন, “এটি দক্ষিণাঞ্চলের মানুষের বহু প্রতীক্ষিত স্বপ্ন পূরণের বড় পদক্ষেপ।”

তাদের মতে, সেতুটি নির্মিত হলে কৃষি, ব্যবসা, শিক্ষা, চিকিৎসা ও পর্যটনসহ বিভিন্ন খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। স্থানীয়দের প্রত্যাশা, এই সেতু হবে শুধু একটি অবকাঠামো নয়, বরং দক্ষিণাঞ্চলের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নির্মিতব্য   বগা-চরগরবদী   সেতু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close