মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, যেভাবে দেখা যাবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১১:১৬ পিএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম মাইগ্রেশন ও দ্বিতীয় ধাপের আবেদনের ফল প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার পর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফলাফল দেখা যাচ্ছে।

এর আগে ২৫ আগস্ট দ্বিতীয় ধাপের আবেদনের সময় শেষ হয়। এই ধাপে সুযোগ পাচ্ছেন মূলত তারা যারা প্রথম ধাপে আবেদন করেননি, আবেদন করেও মনোনয়ন পাননি, অথবা মনোনীত কলেজ বাতিল করেছিলেন।

মনোনীত শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে কলেজে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এর আগে, গত ২০ আগস্ট প্রকাশিত প্রথম ধাপের ফলে মোট ২৫ হাজার ৩৩ জন শিক্ষার্থী কোনো কলেজে স্থান পাননি। এদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও আছেন ৫ হাজার ৭৬৫ জন।

ফলাফল দেখার নিয়ম

শিক্ষার্থীরা একাদশ ভর্তি ওয়েবসাইটে প্রবেশ করে ফল দেখতে পারবেন। এজন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। পাশাপাশি, আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  একাদশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close