শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিষিদ্ধ আ’ লীগ ও গুপ্ত সংগঠন দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে : লিপকন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১১:২৮ পিএম

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ উর রহমান লিপকন বলেছেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ ও গুপ্ত সংগঠন মিলে দেশকে অশান্ত করতে চায়। এজন্য তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। যেহেতু ছাত্রদল সজাগ আছে, সেহেতু তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না।’

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দক্ষিণখান থানাধীন ৪৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল সভাপতি মো. সালাহ্উদ্দিন আহমেদ। সভার সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা ছাত্রদল সভাপতি সাইফুল ইসলাম সাইফ এবং সঞ্চালনায় ছিলেন থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিপ্লব।

লিপকন বলেন, নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, ছাত্রদল তা অক্ষরে অক্ষরে পালন করবে। 

তিনি আরও বলেন, ‘আসন্ন নির্বাচনে দেশের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। জনগণের ভোটেই জয়লাভ করে সরকার গঠন করবে বিএনপি।’

৩১ দফা বাস্তবায়ন প্রসঙ্গে লিপকন বলেন, ‘দেশের সংস্কারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা নিয়ে সর্বস্তরে কাজ করছে ছাত্রদল। এই কার্যক্রম আরও বাড়াতে হবে। প্রতিটি মানুষের কাছে ৩১ দফা তুলে ধরতে হবে।’

জুলাই বিপ্লব প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই বিপ্লবের একক কৃতিত্ব নেওয়ার জন্য গুপ্ত সংগঠন বিভিন্ন অপকৌশল চালাচ্ছে। এতে ফায়দা না হওয়ায় তারা এখন মিথ্যাচারে নেমেছে। এবিষয়ে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে।’


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close