সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      
‘বেঁচে থাকতে আবু সাঈদ হত্যার বিচার দেখে যেতে চাই’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

প্রথম সাক্ষ্যতে আবু সাঈদের ৮৫ বছর বয়সী বাবা মকবুল আহমদ বলেন, “বেঁচে থাকতে আবু সাঈদ হত্যার বিচার দেখে যেতে চাই। তিনি আবু সাঈদকে যেদিন হত্যা করা হয়, সেই দিনের ঘটনা তুলে ধরেন।”

আদালতে তিনি বলেন, “আবু সাঈদের বুকজুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন। ছেলে চাকরি করবে এমনটাই দেখার ইচ্ছা ছিলো। কিন্তু হলো না। যারা আমার ছেলেকে শহীদ করেছে তাদের বিচার দেখে মরতে চাই।”

সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সকালে মামলার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, চব্বিশের জুলাইয়ে কোটাবিরোধী আন্দোলন চলার সময়ে রংপুরে ১৬ই জুলাই প্রাণ হারান রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  আবু সাঈদ   হত্যা   বিচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close