প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১১:৪৬ AM

সংগৃহীত ছবি
নির্বাচনী প্রচারণার সময় আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে উত্তেজিত জনতা ইটপাটকেল ছুঁড়ে মারায় বিপদে পড়তে হয়। তুমুল হট্টগোলের মধ্যে নিরাপত্তাকর্মীদের সাহায্যে তিনি জীবিত অবস্থায় র্যালি থেকে বের হতে সক্ষম হন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েন্স আয়ার্সের একটি ক্যাম্পেইন চলাকালে এই ঘটনা ঘটে। প্রেসিডেন্ট মিলেই ছাদখোলা গাড়িতে চড়ে আসন্ন স্থানীয় ও মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় অংশ নেন, সঙ্গে ছিলেন তার বোন কারিনা মিলেই ও দলের অন্যান্য সদস্যরা।
হঠাৎই কয়েকজন উত্তেজিত ব্যক্তি তাকে ও তার বোনকে লক্ষ্য করে ইট, পাথর এবং বোতলসহ বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারতে শুরু করে। কিছুটা আঘাতপ্রাপ্ত হলেও মিলেই বাধ্য হয়ে গাড়িতে ফিরে ক্যাম্পেইন থেকে বের হন।
উল্লেখ্য, সম্প্রতি ঘুষ কেলেঙ্কারিতে আর্জেন্টিনার নাগরিকদের ক্ষোভের মুখে পড়েছে মিলেই সরকার, যেখানে তার বোনেরও সংশ্লিষ্ট থাকার অভিযোগ ওঠে।