বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাঁশখালীতে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১১:৫২ AM
বাঁশখালীতে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

বাঁশখালীতে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপি চেয়ারম্যান কে. এম সালাহউদ্দিন কামালের অপসারণ চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বাঁশখালী ও এলাকাবাসী।

গতকাল বুধবার (২৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন শেষে উপস্থিত ছাত্র-জনতা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালানো দল আওয়ামী লীগের পদবীধারী একজন ইউপি চেয়ারম্যান বাঁশখালীতে এখনো পর্যন্ত বহাল থাকায় এলাকাবাসী আতঙ্কে রয়েছে। এই ইউপি চেয়ারম্যান অবৈধ এমপি ও চট্টগ্রামে ত্রাসসৃষ্টি করা সন্ত্রাসী মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঘনিষ্ঠজন ছিলেন। এছাড়া বর্তমানে ইউনিয়ন আ. লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। জুলাই আন্দোলনের পরেও দীর্ঘ সময় কিভাবে তিনি ইউনিয়ন পরিষদের মত গুরুত্বপূর্ণ পদে থাকতে পারেন। আমরা ছাত্র-জনতা ফ্যাসিবাদের দোসর এই ইউপি চেয়ারম্যানের দ্রুত অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানাই।

মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ জাকের মিয়া, মো. শওকত, নুরুল ইসলাম, লেদু মিয়া, মো. ইমন, মো. সাকিল, মো. তারেক, ইসমাঈল, এছলাছ উদ্দীন সুমন, মো. ইলিয়াছ, শামীম ইসলাম হুদয়, কবির, মোহাম্মদ ফরহাদ, আরাফাত, রাব্বি, নাঈম, নুরুল আলম, সাগর, জামাল উদ্দিন সিকদার, মোহাম্মদ সিহান প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বাঁশখালী   মানববন্ধন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close