প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১১:১৫ পিএম আপডেট: ২৭.০৮.২০২৫ ১১:৩৪ PM

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় জামালপুরে অনুষ্ঠিত হলো শহীদ ও আহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা, চিকিৎসা সহযোগিতা এবং অটো রিক্সা প্রদানের কর্মসূচি।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে আয়োজিত এ কর্মসূচিতে তিনটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, ১৪টি আহত পরিবারকে চিকিৎসা সহায়তা এবং একটি গুরুতর আহত পরিবারকে অটো রিক্সা প্রদান করা হয়।
মানবিক এ কর্মসূচির প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান বক্তা ছিলেন বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপি’র কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সংগঠনের উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত, উপদেষ্টা মোঃ আবুল কাশেম এবং ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম।
অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি। এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, মালয়েশিয়া বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ