বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নভোথিয়েটার ও বিটাক ভবনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যানার টাঙালো শিক্ষার্থীরা
ববি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:৪৮ পিএম
রাত সাড়ে ৮টার দিকে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

রাত সাড়ে ৮টার দিকে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

অবকাঠামোগত উন্নয়ন, প্রাপ্য জমি অধিগ্রহণ এবং শতভাগ পরিবহণ নিশ্চিতকরণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্মাণাধীন নভোথিয়েটার ও বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ভবনে বিশ্ববিদ্যালয়ের ব্যানার টাঙিয়েছেন।

আজ বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে, বিকেল ৪ টায় শিক্ষার্থীরা বরিশাল–কুয়াকাটা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে সন্ধ্যা সাতটার দিকে অবরোধ শেষে তারা ভবন দুটিতে প্রতীকী দখলের ঘোষণা দেন। পরে, রাত সাড়ে আটটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন নভোথিয়েটার ভবনে ‘একাডেমিক ভবন’ এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক) ভবনে ‘আবাসিক হল’ লেখা ব্যানার টাঙানো হয়।

আন্দোলনকারীরা বলেন, “দীর্ঘদিন ধরে আবাসন সংকট, শ্রেণীকক্ষের অভাব ও পরিবহণ সমস্যার সমাধান না হওয়ায় আমরা ক্ষুব্ধ।”

তাদের অভিযোগ, অবকাঠামোগত উন্নয়নে ধীরগতি ও প্রশাসনের নীরব ভূমিকার কারণেই বিশ্ববিদ্যালয়ের মৌলিক সমস্যাগুলো সমাধান হয়নি। তারা জানান, দীর্ঘদিন ধরে অবকাঠামোত উন্নয়নসহ ৩ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে আসলেও প্রশাসন কোনো কর্ণপাত করেননি। এজন্য তারা এই ভবন দখলের সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৮ জুলাই থেকে অবকাঠামোত উন্নয়নসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। এরপর ১৪, ১৭ ও ১৮ আগস্ট মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সর্বশেষ বুধবারও একই দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও মিছিল করেছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  নভোথিয়েটার   বিটাক ভবন   বরিশাল বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close