প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:১০ পিএম

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য ভিন্ন সিলেবাসে অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এর সই করা নোটিশে জানানো হয়।
নিয়মিত শিক্ষার্থী: ২০২৬ সালের পরীক্ষার সিলেবাস হবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী।
অনিয়মিত/মানোন্নয়ন পরীক্ষার্থী: তারা পরীক্ষা দিবে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী।
ঢাকা শিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ