শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হবিগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:১৫ পিএম

হবিগঞ্জের মাধবপুরে মাদ্রাসায় জুতা লুকিয়ে রাখার অভিযোগে মো. আশরাফুল ইসলাম (৮) নামে এক মাদরাসা শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে পুলিশ।

জানা যায়, আশরাফুল ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইয়াসমিন ফয়সল দারুল কুরআন হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী। 

পুলিশ জানায়, ওই মাদরাসার শিক্ষার্থী এহসানুল হক নবীন মিয়া (১১) এর জুতা সোমবার রাতে লুকিয়ে রাখে মাদরাসার কিছু শিক্ষার্থীরা। পরে নবীন জানতে পারে আশরাফুল তার জুতা লুকিয়ে রেখেছে। জুতা বের করার জন্য নবীন আশরাফুলকে সঙ্গে নিয়ে মাদরাসার পিছনে যায়। সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করে মরদেহ ড্রেনের মধ্যে কাগজ দিয়ে ডেকে রেখে মাদরাসায় এসে ঘুমিয়ে থাকে। 

সকালে মাদ্রাসার শিক্ষকরা আশরাফুলকে না পেয়ে শিক্ষার্থীদের জিজ্ঞেস করা শুরু করে। এক পর্যায়ে নবীন মিয়া আশরাফুলকে জুতা লুকিয়ে রাখার অপরাধে মেরে ফেলার কথা স্বীকার করে।

পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মাধবপুর থানার (ওসি) তদন্ত কবির হোসেন ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে মাধবপুর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। 


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ   মাদ্রাসা   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close