বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, সবাইকে এ চর্চা থেকে বেরিয়ে আসতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৭:০১ পিএম আপডেট: ২৬.০৮.২০২৫ ৭:২৬ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রুমিন ফারহানাকে সাইবার বুলিং করা হচ্ছে। সবাইকে এই চর্চা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। 
 
আজ মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মায়ের ডাক-এর উদ্যোগে আয়োজিত গুমের স্মৃতির আলোকচিত্রমালা শীর্ষক প্রদর্শনী পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হাসনাত বলেন, আমি দেখতে পাচ্ছি দীর্ঘদিন রাজপথে লড়াই করা আমাদের রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে। বিভিন্নভাবে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এ ধরনের চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কোনো রাজনৈতিক মতপার্থক্যের কারণে ব্যক্তিগত আক্রমণ করা, নারীকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা, শুধু মতপার্থক্যের কারণে সিলেক্টিভভাবে কাউকে আক্রমণ করা থেকে বেরিয়ে আসতে হবে।”

তিনি আরো বলেন, “আমাদের মতপার্থক্য থাকবে, ভিন্ন মত থাকবে এবং সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে। এবং আমরা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো ছোট ছোট পার্থক্য ভুলে গিয়ে একটা বেটার বাংলাদেশ গড়ে তুলবো।”

সদিচ্ছা থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব উল্লেখ করে হাসনাত বলেন, “তবে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। রাষ্ট্র নিজেই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। গুমের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। শুধু নির্বাচন নয়, গুমের ঘটনা বিচার করাও সরকারের দায়িত্ব।”

তিনি আরো বলেন, “সরকার ক্ষমতার পালাবদল দিয়ে চলে যেতে পারে, কিন্তু গুমের শিকার পরিবারের দায় তারা বহন করতে পারবে কিনা তা বিবেচনা করতে হবে।”

অন্যদিকে, এনসিপি নেত্রী তাসনিম জারা স্থায়ী গুম কমিশন প্রতিষ্ঠা, নষ্ট হওয়া আলামত পুনরুদ্ধার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সংস্কারের দাবি করেন। তিনি বলেন, “রাষ্ট্র নাগরিকদের গুম করছে এবং সব চেষ্টা করছে যাতে এসব ঘটনা ঢাকার যায়। একটি স্থায়ী গুম কমিশন প্রয়োজন, যেখানে সব রেকর্ডের অ্যাক্সেস থাকবে এবং স্বাধীনভাবে কাজ করতে পারবে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এনসিপি   হাসনাত   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close