শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল রায়ের রিভিউ শুনানি বুধবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৩:৪৭ পিএম আপডেট: ২৬.০৮.২০২৫ ৩:৫৫ PM

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা একাধিক আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হলেও তা বুধবার পর্যন্ত মুলতবি করা হয়। শুনানির শুরুতে আইনজীবী শিশির মনির মন্তব্য করেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের পক্ষে রায় দেওয়া বিচারপতিরা পরবর্তীতে সবাই প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান।

এর আগে গত ২১ আগস্ট দ্রুততম সময়ের মধ্যে রিভিউ শুনানির আবেদন করেন বিএনপি, জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক (সুজন)সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

২০১১ সালের ১০ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এবং জামায়াতে ইসলামী রায় পুনর্বিবেচনার আবেদন করেন।

১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। তবে ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হওয়া পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটি আনুষ্ঠানিকভাবে বিলোপ করা হয়। এ সংশোধনীর বৈধতা নিয়েও পৃথক রিট করা হয়েছে, যার কয়েকটিতে হাইকোর্ট ইতোমধ্যে কিছু ধারা অসাংবিধানিক ঘোষণা করেছে।

এখন সব মিলিয়ে ত্রয়োদশ ও পঞ্চদশ সংশোধনী–সংশ্লিষ্ট একাধিক রিভিউ ও রিটের ওপর আপিল বিভাগের রায়ের দিকেই রাজনৈতিক মহলসহ দেশবাসীর দৃষ্টি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  সুপ্রিম   কোর্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close