সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      ● হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮৪      ● নারীদের চাকরির বিষয়ে ইসলামের বিধান কী?      ● মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ      ● ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: ইউজিসি চেয়ারম্যান      ● শিক্ষকদের নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল ৯ বছরের আদিবের      ● চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণ      ● ‘রক্তের দাগ মানুষ ভুলে যায়নি’: রিজভী      ● ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল      ● এআই যুগে নেটওয়ার্ক নিরাপত্তায় নতুন প্রযুক্তি আনল সফোস      ● হাতের ব্যথায় যেসব লক্ষণ অবহেলা করবেন না      ● পোশাক শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার করার প্রস্তাব      
কারাগার থেকে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ২:৩৬ AM আপডেট: ২৬.০৮.২০২৫ ২:৪১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগারে অসুস্থবোধ করায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত সোমবার (২৫ আগস্ট) কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেন। 

কারাগার সূত্র জানিয়েছে, স্বাভাবিক সময়ের মতো শারীরিক অবস্থার চেকাপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

মোহাম্মদ জান্নাত-উল ফরহাদ জানান, সাবেক প্রধান বিচারপতি হার্ট অ্যাটাক করেননি। তিনি কয়েক দিন ধরে শীতাজনিত সমস্যায় ভুগছিলেন, তাই শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে আটক করে। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  প্রধান বিচারপতি   খায়রুল হক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close