বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের সফল অভিযান
৪০ দিনে গ্রেপ্তার ৩৪৭
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ২:২৬ AM
কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের সফল অভিযান

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের সফল অভিযান

কক্সবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্সে প্রথম ৪০ দিনে ব্যাপক সফলতা এসেছে। ১৫ জুলাই থেকে চলতি সময়ে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ২১ লাখ ৭৯ হাজার ৪৮৩ পিস ইয়াবা, প্রায় দেড় হাজার লিটার দেশি মদ, ৩৮ কেজি গাঁজা, ৭৩৫ ক্যান বিয়ার এবং আড়াই কেজির বেশি ক্রিস্টাল মেথ। একই সঙ্গে গ্রেফতার হয়েছেন ৩৪৭ জন মাদক ব্যবসায়ী।

গতকাল কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা টাস্কফোর্সের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে টাস্কফোর্সের সদস্য সচিব এবং কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মন্ডল জানান, “বাংলাদেশে মাদকের ভয়াবহ আগ্রাসন ঠেকাতে সরকার কক্সবাজারে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে। রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তবর্তী এলাকায় সক্রিয় মাদক চক্র ভেঙে দিতে ইতোমধ্যেই কার্যক্রম শুরু হয়েছে।”

টাস্কফোর্স গঠনের প্রেক্ষাপট তুলে ধরে সোমেন মন্ডল বলেন, চলতি বছরের ১৪ জুলাই কক্সবাজার বিয়াম আঞ্চলিক কেন্দ্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠকে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ‘রোহিঙ্গা ক্যাম্পসহ কক্সবাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য টাস্কফোর্স’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

তিনি জানান, এই টাস্কফোর্স তিনটি কৌশলে কাজ করছে—
১. আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করা,
২. সমাজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি করা, এবং
৩. মাদক মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে নিয়মিত ইয়াবা, ক্রিস্টাল মেথসহ বিভিন্ন ধরনের মাদক কক্সবাজারে প্রবেশ করছে। পাহাড়ি ও উপকূলীয় অঞ্চল, সড়ক, রেল ও সমুদ্রপথের কারণে জেলা দীর্ঘদিন ধরেই চোরাচালানকারীদের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত।

সোমেন মন্ডল বলেন, “কেবল আইন প্রয়োগ নয়, সর্বস্তরের মানুষের অংশগ্রহণ ছাড়া মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও তরুণদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার   টাস্কফোর্স  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close