শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘ঢাবি’ বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষতার মাধ্যমে বিশ্বব্যাপী নেতৃত্ব দিবে: সাদিক
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৪:২৩ পিএম

বিজ্ঞান-প্রযুক্তি ও উদ্ভাবনী উৎকর্ষতায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি বলেন,‘ বিশ্বব্যাপি অনেক দেশ আছে যারা আমাদের পরে স্বাধীনতা লাভ করেও বিজ্ঞান-প্রযুক্তি ও শিক্ষা খাতে অনেক অগ্রগতি সাধন করেছে।’

সোমবার (২৫ আগস্ট) দুপুরে ঢাবির বিজ্ঞান অনুষদে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে ডাকসুর সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের তিনি এ করেন।

সাদিক বলেন, ‘স্বাধীনতার পাঁচ দশক পার হয়ে যাওয়ার পরেও আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক অর্জন যেভাবে আছে সেদিক বিবেচনায় একাডেমিক অর্জনের দিকে আমরা ফোকাস দিতে পারিনি। কিন্তু সত্যিকারার্থে একটা বিশ্ববিদ্যালয়ের মূল কাজ হচ্ছে জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা ও নতুন নতুন বিষয় নিয়ে আসা।’

তিনি আরও বলেন, ‘আমাদের গবেষণা বাজেট খুবই অপ্রতুল। আমাদের পার্শ্ববর্তী দেশে এবং বিশ্বের আরো অন্যান্য উন্নত দেশ গুলোর বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে মূল বাজেটের ২৫% থেকে ৩০% বরাদ্দ থাকে- সেখানে আমাদের গবেষণার জন্য আছে এবারই সর্বোচ্চ ২%।’

সাদিক প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘আমরা যদি শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে বিজয়ী হতে পারি তাহলে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটা একাডেমিক ইউনিভার্সিটি বানাবো ইনশাআল্লাহ।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা যারা ডাকসু নির্বাচন করছি তারা সবাই জুলাইয়ের সহযোদ্ধা। কিন্তু আমাদের যারা বন্ধুপ্রতিম প্রতিপক্ষ আছে তারা ক্রমাগত সাইবার বুলিং’সহ মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মধ্যে আপনাদের প্রতি নেতিবাচক মনোভাব সৃষ্টি হচ্ছে।’

এছাড়াও, তিনি সকলের প্রতি ভালো কাজের প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের স্বার্থ নিয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ, এজিএস প্রার্থী মহিউদ্দিন খানসহ অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  ঢাবি   সাদিক কায়েম   শিবির   বিজ্ঞান   বিজ্ঞান-প্রযুক্তি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close