সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      
নিজ দেশে ফিরতে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৪:২৬ পিএম

মিয়ানমারে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার ৮ বছর পেরিয়ে গেলেও এখনো নিজ দেশে ফিরতে না পারার ক্ষোভে কক্সবাজারের উখিয়ায় শান্তিপূর্ণ সমাবেশ করেছে রোহিঙ্গারা।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে কয়েক হাজার রোহিঙ্গা নারী-পুরুষ ব্যানার, পোস্টার ও স্লোগান নিয়ে অংশ নেন। শান্তিপূর্ণভাবে দুপুরের দিকে সমাবেশ শেষ হয়।

প্রসঙ্গত, মিয়ানমার জান্তা সরকার রাখাইনে সাধারণ রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন ও নির্যাতন চালালে ২০১৭ সালর ২৫ আগস্ট লাখ লাখ রোহিঙ্গা নিজ দেশ ছেড়ে প্রাণ বাঁচাতে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এরপর থেকে সাড়ে ১২ লাখের অধিক রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বসবাস করছেন। এরপর থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে।

রোহিঙ্গা মাঝি বদরুল ইসলাম বলেন, ‘আমরা তো বাংলাদেশের কেউ নই। আমাদের পরিচয় রোহিঙ্গা। মিয়ানমার সরকার রাখাইনে রোহিঙ্গা জাতির ওপর নির্যাতন ও হত্যাযজ্ঞ চালিয়ে রাখাইন থেকে বিতাড়িত করে। তখন থেকে আমরা বাংলাদেশে আশ্রয়ে আছি। আমরা আমাদের নাগরিক অধিকার নিয়ে নিজ দেশে ফিরে যেতে চাই। আজ ৮ বছর হলো নিজ দেশে একজন রোহিঙ্গাও ফিরতে পারেনি। ক্যাম্পের ঝুপড়ি ঘরে বসবাস করছি।’

রোহিঙ্গা নারী জমিলা বেগম বলেন, ‘রাখাইনে আমাদের ভিটেমাটি সব ছিল। সব ছেড়ে এখন প্রবাসে জীবন কাটাচ্ছি। নিজ দেশের জন্য পেট পুড়ে। দিন দিন পরিবার বড় হচ্ছে। পরিবারের এতজন সদস্য নিয়ে কীভাবে ঝুপড়ি ঘরে বসবাস করবো। আমরা নিজ দেশে ফিরতে চাই।’

সমাবেশে রোহিঙ্গা নেতারা বলেন, ‘রোহিঙ্গাদের অধিকার আদায়ে মাস্টার মহিবুল্লাহ অনেক কষ্ট করেছিলেন। বিশ্ববাসীর কাছে রোহিঙ্গাদের কথা তুলে ধরতেন। সেই রোহিঙ্গা নেতা মাস্টার মহিবুল্লাহ হত্যার শিকার হলো। বলতে গেলে রোহিঙ্গা জাতি একজন যোগ্য রোহিঙ্গা নেতাকে হারিয়েছে। আমরা চাই না ক্যাম্পে নতুন কোনো ঘটনা সৃষ্টি হোক, এসব পরিহার ও বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

তারা আরও বলেন, ‘বাংলাদেশ সরকারসহ দেশি-বিদেশি সংস্থাগুলো আমাদের মঙ্গলের জন্য অনেক কাজ করছে। এতে আমরা খুশি। কিন্তু বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে আমাদের একটাই অনুরোধ ও আবেদন আমরা যেন নিজ দেশে নাগরিক অধিকার নিয়ে ফেরত যেতে পারি।’

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমীন বলেন, ‘ক্যাম্পে আজ রোহিঙ্গাদের শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ চলাকালীন ক্যাম্পে নিরাপত্তা জোরদার করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে শুরু হওয়া সমাবেশ দুপুরের দিকে শেষ হয়।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা   রাখাইন   বাংলাদেশ   মিয়ানমার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close