বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১২:২৫ পিএম

জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিন জনের বিরুদ্ধে ৮ম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আজ সাক্ষ্য দিচ্ছেন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডা.খায়ের আহমেদ চৌধুরী।

এর আগে রোববার (২৪ আগস্ট) জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের ময়নাতদন্তকারী চিকিৎসক রাজিবুল ইসলামসহ ৩ জন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

সাক্ষ্যে রাজিবুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রথম রিপোর্টে পুলিশের গুলির কারণে অভ্যন্তরীণ রক্তক্ষরনে আবু সাঈদের মৃত্যু হয়েছে উল্লেখ করায় সেই রিপোর্ট গ্রহণ করেনি পুলিশ। এরপর তাকে সরকারের উচ্চ মহল থেকে চাপ ও মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হয়। জীবনের ঝুঁকি নিয়ে আবু সাঈদের পোস্টমর্টেম রিপোর্ট করার কথাও জানান রাজিবুল ইসলাম।

এ নিয়ে এ মামলায় ৮১ জন সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়।

এদিকে জুলাই আন্দোলনের সময় ফার্মগেটে নাফিজসহ তিন জনকে হত্যা মামলায় গ্রেফতার শচীন মল্লিককে বৃহস্পতিবার হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া রামপুরায় কার্নিশ থেকে গুলি এবং একজনকে হত্যা মামলায় পলাতক সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৪ জনকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close