প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১২:১৪ পিএম

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার স্টেশন রোড এলাকার বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের মোটেল সৈকত বার অ্যান্ড রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে ফায়ার সার্ভিস আগুনের খবর পায়।
সঙ্গে সঙ্গে সংস্থাটির ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মদের বারটি লুটপাট হয়েছিল। বেশ কিছুদিন বন্ধ থাকার পর এটি সংস্কার করে পুনরায় চালু করা হয়।
স্বদেশ প্রতিদিন/এমএম