বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
লাখ টাকা মুক্তিপণের পর ফিরলেন অপহৃত ব্যবসায়ী মাহমুদুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১০:৫০ পিএম

কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের এক লাখ পাঁচ হাজার টাকা দেওয়ার পর মুক্তি পেয়েছেন অপহৃত মাছ ব্যবসায়ী মাহমুদুল হক (৩৮)।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে তিনি মুক্তি পান বলে নিজেই সাংবাদিকদের জানিয়েছেন। তার পরিবার শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে হ্নীলার আলিখালী পাহাড়ি এলাকায় টাকা পৌঁছে দেয়। পরে শনিবার বিকেলে অপহরণকারীরা তাকে ছেড়ে দেয়। মাহমুদুল টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।

গত ৮ আগস্ট সকালে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে তাকে অপহরণ করা হয়। প্রথমে অপহরণকারীরা ৫০ লাখ টাকা দাবি করলেও পরে সমঝোতায় মুক্তিপণের অঙ্ক নেমে আসে এক লাখ টাকার কিছু বেশি।

মুক্তির পর মাহমুদুল জানান, তাকে টানা পাঁচ দিন ধরে আটক রেখে নির্যাতন করা হয়। তিনি বলেন, “আমাকে অনেক মারধর করেছে। টাকা পাহাড়ে রেখে আসার পর ছাড়া পেয়েছি। তাদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা ছিল, প্রায় ১০ জনের কাছে চারটি ভারী অস্ত্র ছিল।”

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ চৌধুরী জানান, মাহমুদুলের শরীরের বিভিন্ন স্থানে কালো ও লালচে ফোলা আঘাতের চিহ্ন রয়েছে। তিনি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন না, তাকে দীর্ঘ সময় বিশ্রামে থাকতে হবে।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, মুক্তিপণ দিয়ে ফেরত আসার বিষয়টি পুলিশকে জানানো হয়নি। তবে এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

কক্সবাজার জেলা পুলিশের তথ্যমতে, গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে মোট ২৫৭ জন অপহরণের শিকার হয়েছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close