মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
তুর্কি ফার্স্টলেডির চিঠি: গাজার শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান মেলানিয়াকে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ১০:৩১ পিএম
মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তুর্কি ফার্স্টলেডি এমিনে এরদোয়ান। ছবি: আনাদোলু এজেন্সি

মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তুর্কি ফার্স্টলেডি এমিনে এরদোয়ান। ছবি: আনাদোলু এজেন্সি

মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকে একটি চিঠি পাঠিয়েছেন তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোয়ান। 

শনিবার (২৩ আগস্ট) পাঠানো এই চিঠিতে তিনি গাজার অবরুদ্ধ শিশুদের প্রতি একই ধরনের সহানুভূতি দেখানোর আহ্বান জানান, যেভাবে মেলানিয়া সম্প্রতি ইউক্রেনীয় শিশুদের জন্য আহ্বান জানিয়েছিলেন।

এমিনে এরদোয়ান লিখেছেন, প্রতিটি শিশুরই নিরাপদ ও ভালোবাসাময় পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। তিনি উল্লেখ করেন, ইউক্রেনের মতো গাজার ক্ষেত্রেও হাজারো শিশু যুদ্ধের কারণে প্রাণ হারাচ্ছে ও ভয়াবহ মানসিক আঘাতের শিকার হচ্ছে। দুই বছরের মধ্যে গাজায় ১৮ হাজার শিশুসহ ৬২ হাজার নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলেও তিনি চিঠিতে উল্লেখ করেন।

তুর্কি ফার্স্টলেডি বলেন, “শিশুদের নীরব হাসি কেবল ইউক্রেনেই সীমাবদ্ধ নয়। গাজার শিশুরাও শান্তি ও প্রশান্তি চায়। তাদের পাশে দাঁড়ানো মানব পরিবারের প্রতি আমাদের মৌলিক দায়িত্ব।”

তিনি গাজায় চলমান পরিস্থিতিকে গণহত্যা আখ্যা দিয়ে বলেন, আন্তর্জাতিক ব্যবস্থার বৈষম্য এ সমস্যাকে আরও গভীর করছে। তাই শিশুদের জীবনের সমান মূল্য নিশ্চিত করতে বিশ্বকে ঐক্যবদ্ধ কণ্ঠে এগিয়ে আসার আহ্বান জানান এমিনে এরদোয়ান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close