শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গ্রেপ্তারের পর কারাগারে প্রেরণ সাবেক এডিসি
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৪:৪৬ AM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ট্রাফিক বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শচীন মৌলিককে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের। এদিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তদন্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর সরকার শচীন মৌলিককে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট তেজগাঁও থানার ফার্মগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শচীন মৌলিক নিরীহ আন্দোলনকারীদের ওপর মরণাস্ত্র ব্যবহার করেন। ফার্মগেটের বাবুল টাওয়ারের সামনে, আনন্দ সিনেমা হলের পাশের ফুটওভার ব্রিজ, কারওয়ান বাজার সংলগ্ন এলাকায় সংঘটিত ওই হামলার প্রাথমিক তথ্যপ্রমাণে তাকে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২১ আগস্ট) খাগড়াছড়ির মহালছড়ি থেকে ডিবি পুলিশের একটি দল শচীন মৌলিককে আটক করে। তিনি সেখানে মহালছড়ি-৬ এপিবিএনে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  এডিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close