শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের দূতের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১২:১৮ পিএম আপডেট: ২২.০৮.২০২৫ ১২:২২ PM
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ এর সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ এর সৌজন্য সাক্ষাৎ

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ শুক্রবার (২২ আগস্ট) সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

২৫ আগস্ট কক্সবাজারে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে ঢাকা সফর করছেন জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুজ। কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানটি করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সাক্ষাতের সময় অ্যান্ড্রুজ প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

তিনি আরো উল্লেখ করেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ এবং ড. ইউনূসের প্রতি বিশ্ব কৃতজ্ঞ।

ড. ইউনূস এ সময় বিশ্বব্যাপী রোহিঙ্গাদের সহায়তার অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং অ্যান্ড্রুজকে অনুদান বৃদ্ধি করতে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। এছাড়া অ্যান্ড্রুজ ড. ইউনূসকে ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যু নিয়ে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উল্লেখ করেন, এক সময় রোহিঙ্গা ইস্যু আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ছিল। এই পরিস্থিতিতে ড. ইউনূস গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে আহ্বান জানিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেন। এই আহ্বানে ১০৬টি দেশ সমর্থন জানায়, এবং সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়।

স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  রোহিঙ্গা   ড. ইউনূস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close