শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ১১:৪৬ AM আপডেট: ২২.০৮.২০২৫ ১১:৪৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় কমপক্ষে ৭০ ফিলিস্তিনি নিহত এবং ৩৫৬ জন আহত হয়েছেন। এতে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৬২ হাজার ১৯২ জন এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ১১৪ জনে।

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন বা রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছেন না, তাই প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় মানবিক সাহায্য নিতে গিয়ে ইসরায়েলি হামলায় আরও ১৮ জন নিহত এবং ১১৭ জনেরও বেশি আহত হয়েছে। সাহায্য চাইতে গিয়ে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা এখন ২,০৩৬ জন।

এছাড়া, অনাহার ও অপুষ্টির কারণে আরও দুইজনের মৃত্যু ঘটেছে। এই নিয়ে অনাহারে মৃতের সংখ্যা বেড়ে ২৭১, যাদের মধ্যে ১১২ জন শিশু।

উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে এ হামলা থামছে না।

সূত্র: আনাদোলু

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গাজা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close