শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছদ্মবেশে শাহরুখের মান্নাতে ঢুকতে ডেলিভারি বয়ের ব্যর্থ পরিকল্পনা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তারকাদের বিলাসবহুল বাড়িগুলোর মধ্যে বহুল জনপ্রিয় বলিউড বাদশাহ শাহরুখের ‘মান্নাত’। 

মুম্বাইয়ের বান্দ্রায় অবস্থিত শাহরুখের ‘মান্নাত’-এর সামনে প্রতিদিনই ভিড় করেন ভক্তরা। কিং খানের মুম্বাইয়ের বিলাসবহুল এই বাড়িটি সম্পর্কে সবারই জানা।

‘মান্নাত’ এক ঝলক দেখার জন্য রোজ হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকেন, যদিও সম্প্রতি বান্দ্রার বাড়ি ‘মান্নাত’ ছেড়ে মুম্বাইয়ের পালি হিলে বসবাস শুরু করেছেন অভিনেতা। কেননা মান্নাতের সংস্কার কাজ চলেছে।

তাইতো ফাঁকা বাড়িটি নজরে রেখেছেন প্রহরীরা। তবুও মান্নাত দেখার শখকে অপূর্ণ রাখে? তাই অভিনব বুদ্ধি খাটিয়ে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলেন এক তরুণ ভক্ত, তাও আবার জোম্যাটো ডেলিভারি বয়ের ছদ্মবেশ ধরে। সেই ঘটনাটি এখন ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটিয়েছেন শুভম প্রজাপত নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই হইচই ফেলে দিয়েছে। ভিডিওতে শুভমকে দেখা যায়, তিনি মান্নাতের বাইরে দাঁড়িয়ে শাহরুখের সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা প্রকাশ করছেন। কিন্তু তিনি জানেন, সাধারণ ভক্ত হিসেবে গেটে প্রবেশ করা সম্ভব নয়। তখনই তিনি এক বুদ্ধি বের করেন।

শুভম নিজেই জোম্যাটো থেকে দুটি কোল্ড কফি অর্ডার করেন একটি নিজের জন্য এবং অন্যটি শাহরুখের জন্য। ডেলিভারির ঠিকানা হিসেবে তিনি দেন মান্নাতের ঠিকানা। মাত্র পাঁচ মিনিটের মধ্যে যখন ডেলিভারি বয় আসেন, শুভম তাকে রাজি করিয়ে ডেলিভারি ব্যাগটি নিয়ে নেন। এরপর তিনি আত্মবিশ্বাসের সঙ্গে সেই ব্যাগ কাঁধে ঝুলিয়ে মান্নাতের মূল গেটের দিকে এগিয়ে যান, যেন তিনি সত্যিই কফি ডেলিভারি দিতে এসেছেন।

কিন্তু মান্নাতের কড়া নিরাপত্তা তাকে সহজেই ভেতরে ঢুকতে দেয়নি। প্রধান গেটের প্রহরী তাকে পেছনের গোপন দরজা দিয়ে প্রবেশ করতে বলেন। শুভম আশান্বিত হয়ে সেখানে ছুটে যান, কিন্তু সেখানেও তার আশা পূরণ হয়নি। সেই সঙ্গে প্রহরীর অভিজ্ঞ চোখে এই নাটক ধরা পড়তে বেশি সময় লাগেনি।

যিনি কফি অর্ডার করেছেন তাকে ফোন করতে বলেন। শুভম অজুহাত দেখান, ফোন রিসিভ করা হচ্ছে না। তখনই এক প্রহরীর ঠাট্টা, শাহরুখ খান যদি ফোন করেন, তাহলে পুরো কফি কোম্পানি নিচে আসবে।

শেষমেশ ধরা পড়ে যান ভুয়ো ডেলিভারি বয়। তবে এই ঘটনায় বেশ সরব হয়ে উঠেছেন নেটিজেনরা। তারা ভিডিওর কমেন্ট বক্সে তাদের মন্তব্য লিখছেন নিজেদের মত করে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ছদ্মবেশ   শাহরুখ   ডেলিভারি বয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close