সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      
সেনা অ‌ভিযা‌নে মা‌টিরাঙ্গায় অ‌বৈধ ভারতীয় পণ‌্য জব্দ
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৬:৩৪ পিএম আপডেট: ২১.০৮.২০২৫ ৬:৫১ PM
আটককৃত ভারতীয় অবৈধ পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে

আটককৃত ভারতীয় অবৈধ পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ‌সেনা অ‌ভিযা‌নে বিপুল প‌রিমান ভারতীয় পণ‌্য জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার (২০ আগস্ট) মধ‌্যরা‌তে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাকা থেকে এসব পণ‌্য সামগ্রী জব্দ করা হয়।

মা‌টিরাঙ্গা জোন সূ‌ত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ১২টার দিকে অভিযান পরিচালনা ক‌রা হয়। এতে বিপুল প‌রিমাণ ভারতীয় পণ‌্য জব্দ করা হয়। জব্দকৃত প‌ণ্যের ম‌ধ্যে চকলেট,ঔষধ ও পারফিউম রয়েছে। যার বর্তমান বাজারমূল্য ৮লক্ষ ১৮হাজার ২৬০ টাকা।

মা‌টিরাঙ্গা জোন অ‌ধিনায়ক লে. কর্নেল ইব্রাহিম আধহাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, “ওয়ারেন্ট অফিসার মো. আশেক এলাহীর নেতৃত্বে আটককৃত ভারতীয় অবৈধ পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন র‌য়ে‌ছে।”

লে. কর্নেল ইব্রাহিম জানান, অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সেনা অ‌ভিযা‌ন   মা‌টিরাঙ্গা   ভারতীয় পণ‌্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close