রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● যৌথ অভিযানেও থামছে না মা ইলিশ শিকার      ● সংসদের উচ্চকক্ষ গঠনে নতুন প্রস্তাব, আসন হতে পারে ১০৫      ● নিত্যপণ্যের দামে স্বস্তির অপেক্ষায় সাধারণ মানুষ      ● বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ, স্বস্তি চান ক্রেতারা      ● আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় যে ইস্যু      ● বৈশ্বিক সংকট মোকাবিলায় একসঙ্গে কাজের আহ্বান      ● নতুন উদ্যোগে বদলে যাচ্ছে গ্রামীণ জনপদের চিত্র      ● দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান      ● জনস্বার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি      ● ষষ্ঠ শ্রেণির বই থেকে বাদ পড়ছে ‘দাঁড়িপাল্লা’      ● অন্যের নামে জমি রেকর্ড হলে ফেরত পাবেন যেভাবে      ● শুধু বেঞ্চ বাড়িয়ে মামলাজট কমবে না: অ্যাটর্নি জেনারেল      
বাবা কিংবদন্তী, ভাই ক্রিকেটার; কেন আলাদা পথ বেছে নিলেন শচীনকন্যা সারা?
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:৫৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শচীন টেন্ডুলকারের নাম শুনলেই ক্রিকেট প্রেমীদের মনে উদ্ভাসিত হয় ‘শচীন’ হওয়ার স্বপ্ন। বাবার পথ অনুসরণ করে ক্রিকেটে থিতু হয়েছেন ছেলে অর্জুন টেন্ডুলকার। কিন্তু শচীনকন্যা সারা টেন্ডুলকার ক্রিকেটের জগতে পা রাখেননি। কেবল ক্রিকেট নয়, কোনো খেলাধূলাকেই পেশা হিসেবে বেছে নেননি তিনি।

বর্তমানে সারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে বেশ জনপ্রিয় এবং তার কাজের সূত্রেই আছেন অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া যাত্রার বিষয়ে তিনি বলেন, “জীবনে প্রথমবার অস্ট্রেলিয়ায় এসেছি ১৯৯৯ সালে। তারপর চারবছর অন্তর একবার করে আসতাম। ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে এখানে। বাবা ক্রিকেটে ব্যস্ত থাকায় আমরা খুব একটা সময় কাটাতে পারতাম না। অস্ট্রেলিয়ায় গেলে তার সঙ্গে সময় কাটানো সম্ভব হতো।”

ক্রিকেটে নিজেকে নিযুক্ত না করার কারণেও সারা সাফ কথা বলেছেন, “আমি খেলাধুলা নিয়ে কোনোদিন ভাবিনি। ক্রিকেট বা অন্যান্য খেলায় বরাবরই আমার ভাই দক্ষ। আমি মাঝে মাঝে গলি ক্রিকেট খেলেছি, কিন্তু কখনও তা ক্যারিয়ার হিসেবে ভাবিনি।”

অন্যদিকে, অর্জুন টেন্ডুলকারও বাবার মতো কিংবদন্তী হতে চান। বাঁহাতি মিডিয়াম-পেস বোলার হিসেবে ঘরোয়া ক্রিকেটে অভিষেকের পর ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে খেলেছেন। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স স্কোয়াডের সদস্য হলেও প্রথম একাদশে নিয়মিত দেখা যায় না তাকে।

স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  শচীনকন্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close