বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেট্রোরেলে পূর্ণ নিয়ন্ত্রণ চাইছে ডিটিসিএ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১২:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার স্বাক্ষরিত চিঠি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ২০১৩ সালের ২১ জানুয়ারি মন্ত্রিসভার অনুমোদনে ডিএমটিসিএল গঠন করা হয়েছিল, এবং তার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হবে ডিটিসিএ। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ডিএমটিসিএল ডিটিসিএকে রিপোর্ট না দিয়ে সরাসরি সড়ক পরিবহন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে যোগাযোগ করছে।

ডিটিসিএর অভিযোগ, মেট্রোরেলের যাত্রী বীমা, এমআরটি লাইনের নকশা অনুমোদন, নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন চুক্তি বাস্তবায়নে ডিএমটিসিএল শর্ত লঙ্ঘন করছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি-৬ প্রকল্পের ডিপিপি প্রস্তুতি, জাইকা পরামর্শক নিয়োগ, কোম্পানি নিবন্ধনসহ অনেক কাজ ডিটিসিএ করেছে।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম বলেন, “যেসব বিষয় নিয়ম অনুযায়ী ডিটিসিএর মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠাতে হয়, আমরা তা পাঠাই। তবে দৈনন্দিন পরিচালনাগত ও প্রশাসনিক সিদ্ধান্ত আমরা সরাসরি মন্ত্রণালয়কে জানাই। গঠনের সময়ই আমাদের সে অনুমোদন দেওয়া হয়েছিল।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মেট্রোরেল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close