বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খাবার প্লেটের আকার ও স্বাস্থ্যের সম্পর্ক
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১১:৪৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সাম্প্রতিক বছরগুলোতে মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে পরিবর্তন এসেছে খাবার পরিবেশনের ধরনেও। খাবারের পরিমাণ অনেকাংশেই নির্ভর করে যে প্লেটে তা পরিবেশন করা হচ্ছে। গবেষণা অনুযায়ী, প্লেট বড় হলে আমরা অজান্তেই বেশি খাবার খাই।

ব্রিটিশ ডায়েটিক অ্যাসোসিয়েশনের রন্ধন বিশেষজ্ঞ ক্লেয়ার থর্নটন-উড জানান, ১৯৭০-এর দশকে গড়ে প্লেটের আকার ছিল ২২ সেন্টিমিটার, যা বর্তমানে বেড়ে ২৮ সেন্টিমিটার হয়েছে। এর ফলে খাবারের পরিমাণও বেড়ে গেছে। রেস্তোরাঁগুলোও বড় প্লেটে বেশি খাবার পরিবেশন করে, ফলে বাড়িতেও বেশি খাওয়ার প্রবণতা বাড়ে।

লিডস বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ অধ্যাপক জেমস স্টাবস বলেন, প্রয়োজনের চেয়ে বেশি খাবার খাওয়ার ফলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তৈরি হয়।

সঠিক পরিমাণে খাবার খাওয়া বয়স, লিঙ্গ, ওজন, উচ্চতা এবং শারীরিক পরিশ্রমের ওপর নির্ভর করে। যারা শারীরিকভাবে বেশি পরিশ্রম করেন বা খেলোয়াড়, তাদের খাবারের চাহিদা বেশি। স্থির জীবনযাপনকারী যেমন অফিসকর্মীর চাহিদা তুলনামূলকভাবে কম।

খাবারের পরিমাণ মাপার সহজ উপায় হিসেবে থর্নটন-উড পরামর্শ দিয়েছেন—হাতের তালু অনুযায়ী মাংস বা মাছ, দুই হাত জোড়া অনুযায়ী সবজি, এক মুঠো কার্বোহাইড্রেট এবং ফল। এছাড়া, একজন সুস্থ নারীর দৈনিক প্রায় দুই হাজার ক্যালোরি, আর পুরুষের আড়াই হাজার ক্যালোরি চাহিদা থাকে।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  খাবার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close