শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১৮টি হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ২:৫৫ পিএম

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য ১৮টি হলে প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 

বুধবার (২০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এ প্যানেল ঘোষণা করে। 

মাস্টারদা সূর্যসেন হল সংসদে ছাত্রদলের প্যানেলে ভিপি হিসেবে মনোয়ার হোসেন প্রান্ত, জিএস লিয়ন মোল্লা ও এজিএস পদে সামিউল আমিন গালিবকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

কবি জসিমউদদীন হলে ভিপি পদে মো. আব্দুল ওহেদ, জিএস সিফাত ইবনে আমিন এজিএস পদে মোহতাসিম বিল্লাহ হিমেলকে মনোনয়ন দেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি হিসেবে মো. জাহেদুল ইসলাম, জিএস যোবায়ের হোসেন ও এজিএস হিসেবে রিজভী আলমকে প্রার্থী করা হয়েছে।

বিজয় একাত্তর হলে ভিপি পদে মো. সাজ্জাদ হোসেন, জিএস মো. সাকিব বিশ্বাস ও এজিএস পদে সুলতান মো. সাদমান সিদ্দিককে মনোনয়ন দেওয়া হয়েছে।

শেখ মুজিবুর রহমান হলে ভিপি পদে সাইফ আল ইসলাম দীপ, জিএস পদে রিনভী মোশাররফ ও এজিএস পদে মো. আব্দুল্লাহ আজীমকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল। 

হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি পদে আবু জার গিফারী রিফাত, জিএস পদে মহিবুল ইসলাম আকন্দ ও এজিএস পদে মো. তানভীর আহমেদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে মো. ইমন মিয়া, জিএস পদে তাওহিদুল ইসলাম ও এজিএস পদে সৈয়দ ইয়ানাথ ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্যার এ এফ রহমান হলে ভিপি পদে রাকিবুল হাসান, জিএস পদে কাওসার হামিদ ও এজিএস পদে মাহদীজ্জামান জ্যোতি ছাত্রদলের প্যানেল থেকে নির্বাচন করবেন।

শহিদ সার্জেন্ট জহুরুল হক হলে ভিপি পদে হাসিবুর রহমান আসিফ, জিএস পদে নাজমুস সাকিব ও এজিএস পদে হুমায়ুন কবির ছাত্রদলের প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জগন্নাথ হলে ভিপি হিসেবে পল্লব চন্দ্র বর্মন, ভিএস পদে সত্যজিৎ দাস ও এজিএস পদে প্রসেনজিৎ বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে। 

ড. মুহম্মদ শহিদুল্লাহ হলে আশিকুর রহমানকে ভিপি, রবিউল ইসলাম নাহিদকে জিএস ও মুহাম্মদ জুনায়েদ আবরারকে এজিএস প্রার্থী ঘোষণা করা হয়েছে।

ফজলুল হক মুসলিম হলে শেখ রমজান আলী রকিকে ভিপি, হারুন খান সোহেলকে জিএস ও রাজু চৌধুরীকে ছাত্রদলের এজিএস প্রার্থী ঘোষণা করা হয়েছে।

অমর একুশে হলে আসাদুল হক আসাদকে ভিপি, শাহনোমান জিওনকে জিএস ও নূরুল আমিন তায়েবকে এজিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

রোকেয়া হলে ছাত্রদলের প্যানেলে শ্রাবণী আক্তারকে ভিপি, আনিকা বিনতে আশরাফকে জিএস ও শ্রাবন্তী হাসান বন্যাকে এজিএস প্রার্থী ঘোষণা করা হয়েছে।

শামসুন নাহার হলে তায়েবা হাসান বিথীকে ভিপি, রাবেয়া খানম জেরিনকে জিএস প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে সাদিয়া রশিদকে ভিপি, মালিহা অবন্তীকে জিএস ও জান্নাতুল ফেরদৌস ইতিকে এজিএস প্রার্থী ঘোষণা করা হয়েছে।

কবি সুফিয়া কামাল হলে তাসনিয়া জান্নাত চৌধুরীকে ভিপি, তাওহিদা সুলতানাকে জিএস ও জাকিয়া সুলতানা আলোকে ছাত্রদলের এজিএস প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়াও, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে শারমিন খানকে ভিপি ও জান্নাতুল ফেরদৌস পুতুলকে জিএস প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ছাত্রদল   ঢাবি   ডাকসু   ঢাবি হল   হল সংসদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close