বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ২:২৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই-আগস্টের স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানকালে গুলশানে ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২০ আগস্ট) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ আদেশ দেন। এর আগে ১২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম আবেদনটি করেন।

এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে যোগ দেন ফার্নিচার দোকানের কর্মচারী পারভেজ ব্যাপারী। জুমার নামাজ শেষে মিছিলে অংশ নিলে আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. সবুজ চলতি বছরের ২ জুলাই গুলশান থানায় মামলা করেন।

এর আগেই গত ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোডে কয়েকজন যুবক অভিনেতা সিদ্দিককে আটক করে মারধর করে রমনা মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করেন। পরবর্তীতে তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। পরদিন আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে ৭ মে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানেই আছেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  হত্যা মামলা   অভিনেতা   সিদ্দিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close