বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
যেভাবে জানা যাবে একাদশে ভর্তির প্রথম ধাপের ফল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:৫৫ AM আপডেট: ২০.০৮.২০২৫ ১২:১৪ PM

২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের প্রথম ধাপের অনলাইন আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এ ধাপে মোট ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। যাচাই-বাছাই শেষে আজ বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় প্রকাশ করা হবে ফলাফল।

মঙ্গলবার (১৯ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন একাদশ শ্রেণি ভর্তি কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

ভর্তি কমিটির সদস্যরা জানান, দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তির আবেদন নেওয়া হচ্ছে। প্রথম ধাপে গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করেছেন। এইচএসসি ও আলিম পর্যায়ে এ আবেদন কার্যক্রম পরিচালিত হলেও, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য আলাদা প্রক্রিয়া অনুসরণ করা হয়।

ফল জানবেন যেভাবে

প্রথম ধাপে আবেদন করা শিক্ষার্থীরা আজ রাত ৮টার পর একাদশ শ্রেণি ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) গিয়ে ফলাফল জানতে পারবেন। ফলাফলে নির্ধারিত কলেজ বা মাদরাসায় ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে নিশ্চায়ন করতে হবে। কেউ যদি নির্বাচিত প্রতিষ্ঠানে ভর্তি হতে না চান, তাহলে নিশ্চায়ন না করে পরবর্তী ধাপে নতুন করে আবেদন করার সুযোগ পাবেন।

নিশ্চায়ন করা শিক্ষার্থীদের জন্য মাইগ্রেশনের সুবিধা থাকবে, যার মাধ্যমে তারা পছন্দ অনুযায়ী কলেজ পরিবর্তনের সুযোগ পেতে পারেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শিক্ষা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close