বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৭১ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১২:০২ পিএম

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে একটি যাত্রীবাহী বাস, মোটরসাইকেল ও জ্বালানিবাহী ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ৭১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ১৭ জন শিশু ও কিশোর রয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় হেরাতের গুজারা শহরে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি বার্তা সংস্থা এএফপি-কে নিশ্চিত করেছেন হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি।

হেরাত প্রাদেশিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ সাঈদি জানান, বাসটি ইরান থেকে কাবুলের দিকে যাচ্ছিল এবং যাত্রীরা সবাই আফগান নাগরিক ছিলেন। বাসটির বেপরোয়া গতি এবং চালকের অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি।

উল্লেখযোগ্য, গত শতকের আশির দশকে আফগানিস্তানে সাবেক সোভিয়েত বাহিনীর সামরিক অভিযানের সময় হাজার হাজার আফগান নাগরিক ইরানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন। চলতি বছরের শুরুতে ইরান সরকার এসব শরণার্থীদের নিজ দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী জানুয়ারি থেকে এ পর্যন্ত ১০ লাখ ৬০ হাজারেরও বেশি আফগান নাগরিক দেশে ফিরে এসেছেন।

মঙ্গলবার দুর্ঘটনার শিকার বাসটির যাত্রীরাও শরণার্থী হিসেবে ইরানে বসবাস করছিলেন এবং সরকারি আদেশের পর তারা আফগানিস্তানে ফিরে আসছিলেন।

ইউসুফ সাঈদি জানান, অতিরিক্ত গতিতে চলা বাসটির সঙ্গে প্রথমে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এর কিছুক্ষণ পরই বাসটি একটি জ্বালানিবাহী ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং বহু যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

নিহতদের মধ্যে ট্রাকের চালক, তার সহকারী, মোটরসাইকেলের চালক ও যাত্রী- এই চারজন ব্যতীত বাকি ৬৭ জনই ছিলেন বাসের যাত্রী। সাঈদি আরও জানান, দুর্ঘটনা থেকে মাত্র তিনজন বাসযাত্রী জীবিত উদ্ধার হয়েছেন।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত ও মারাত্মক সমস্যা। দুর্বল অবকাঠামো, দুর্গম পাহাড়ি পথ, যানবাহনের রক্ষণাবেক্ষণের ঘাটতি ও চালকদের বেপরোয়া আচরণের কারণে প্রায়ই ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা।

মাত্র কয়েক মাস আগেই, গত ডিসেম্বরে একটি বাস ও জ্বালানিবাহী ট্যাংকার ট্রাকের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   সড়ক দুর্ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close