বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ১১:২৩ AM

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলা কমিটির মাসিক সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলমের প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার (১৯ আগস্ট) সভায় আইন-শৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা ইনোভেশন, আইসিটি ও যৌন নিপীড়নের বিষয়ে অভিযোগ গ্রহণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব রাখেন। প্রস্তাবটি সভায় উপস্থিত সদস্যরা একমত হয়ে অনুমোদন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, ‘সম্প্রতি আমাদের পাশের উপজেলা মহেশপুরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। কিছুদিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজকের সভায় সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজল্যুশন সব স্কুল-কলেজে পাঠানো হবে এবং বাস্তবায়নের জন্য স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  স্কুল কলেজ   মোবাই নিষিদ্ধ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close