বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাইজেরিয়ায় ফজরের নামাজের সময় বন্দুকধারীদের হামলা, নিহত ২৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৮:৩২ AM আপডেট: ২০.০৮.২০২৫ ৮:৩৫ এএম

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে সশস্ত্র ডাকাতদের হামলায় অন্তত ২৭ জন মুসল্লি নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরও অনেকে। খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৪টার দিকে মালুমফাশি এলাকার উঙ্গুয়ান মানতাউ নামক একটি প্রত্যন্ত গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নামাজের জন্য জড়ো হওয়া মুসল্লিদের লক্ষ্য করে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি চালায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

গ্রামপ্রধান ও হাসপাতাল সূত্রে হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। তবে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্য অঞ্চলে প্রায়ই সশস্ত্র ডাকাত দল বা স্থানীয় গোষ্ঠীগুলোর মধ্যে সহিংস সংঘর্ষ দেখা যায়। এসব এলাকায় জমি ও পানির প্রবেশাধিকার নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে।

রাজ্যের কমিশনার নাসির মুয়াজু বলেছেন, মঙ্গলবারের ঘটনার পর আরও হামলা রোধে উঙ্গুয়ান মানতাউ এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  নাইজেরিয়া   বন্দুক   ফজরের নামাজ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close