প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:৩৩ পিএম

এশিয়া কাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ হিসেবে পরিচিত ভারত-পাকিস্তান মুখোমুখি। এই ম্যাচ চলাকালীন বিজ্ঞাপন খরচ এবার ভাঙল সব রেকর্ড। প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য খরচ ধরা হয়েছে ১৬ লাখ টাকা, যা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে।
যদি সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয়, ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ, এবং ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। প্রত্যাশিত দর্শকসংখ্যা সর্বাধিক থাকবে।
ইকোনমিকস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, খেলার লাইভ সম্প্রচারের দায়িত্ব পেয়েছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক, যারা প্রতি ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের জন্য ১৪-১৬ লাখ টাকা ধার্য করেছেন।
এশিয়া কাপে অতীত ১৬ আসরে ভারত ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে, শ্রীলংকা ৬ বার এবং পাকিস্তান ২ বার। এ হিসাবে ভারতই ফেভারিট।
আসন্ন ১৭তম এশিয়া কাপ নিয়ে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী বলেছেন, “ভারত প্রচণ্ড শক্তিশালী দল। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভারত বিশেষভাবে শক্তিশালী। বিশেষ করে দুবাইয়ের উইকেটে ভারতকে হারানো খুব কঠিন।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ