মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ডাকসুতে মোট মনোনয়ন বিক্রি ৬৫৮, শেষ দিনে ৯৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:২৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ৬৫৮ জন প্রার্থী। এর মধ্যে, মনোনয়ন পত্র সংগ্রহের বর্ধিত দিনে ফরম নিয়েছেন ৯৩ জন প্রার্থী। 

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত চীফ রিটার্নিং অফিসারের অফিস কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, ডাকসু নির্বাচনের জন্য মোট ৬৫৮ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। তবে হল সংসদ নির্বাচনের তথ্য সেসময় পর্যন্ত তাদের হাতে আসেনি বলে জানান তিনি। তবে গতকাল পর্যন্ত ১৮টি হল থেকে হল সংসদ নির্বাচনে মোট ১২২৬ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন।
 
মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ বৃদ্ধি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা গতকাল পর্যন্ত শিক্ষার্থীদের ব্যাপক সাড়া লক্ষ করেছি। এছাড়াও, শেষ দিনে ভীড়ের কারণে অনেকেই মনোনয়নপত্র নিতে পারেনি। তাই এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

ছাত্রদলকে বাড়তি সুবিধা দিতেই মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ বৃদ্ধি করা হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ গনতান্ত্রিক ছাত্রসংসদ। তবে কাউকে বাড়তি সুবিধা দেওয়া হয়নি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। 

তিনি বলেন, নির্বাচনে কোন মার্কা নেই, দল নেই। সবাই আমাদের স্টুডেন্ট। সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close