বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাসিনার চাচাতো ভাই, মেয়রসহ খুলনায় ৫৫ জনের নামে মামলা
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৬:১৪ পিএম আপডেট: ১৯.০৮.২০২৫ ৬:২৮ PM

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন জুয়েলসহ ৫৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলার আবেদন করেছেন সংগঠনের সাবেক সহ সমন্বয়ক সাজিদুল ইসলাম বাপ্পি।

খুলনা মহানগর আদালতের বিচারক রোববার এই আবেদন গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। সোমবার (১৮ আগস্ট) রাতের সময় এই তথ্য জানানো হয় বাদী পক্ষের আইনজীবীর মাধ্যমে।

মামলার আবেদনে উল্লেখিত প্রধান আসামিদের মধ্যে রয়েছেন কেসিসি সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শেখ, সালাউদ্দিন জুয়েল, এসএম কামাল হোসেন, বেগম মুন্নুজান সুফিয়ান, আব্দুস সালাম মুর্শেদী, শেখ হেলাল উদ্দিন, নারায়ণচন্দ্র চন্দ, আক্তারুজ্জামান বাবু, রশীদুজ্জামান মোড়ল, যুবলীগ নেতা শেখ সোহেল, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল সুজনসহ অন্যান্য প্রভাবশালী নেতা। 

আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৩১ জুলাই দুপুর ১২ টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা “মার্চ ফর জাস্টিস” মিছিল বের করলে, সাতরাস্তা মোড়ে পৌঁছালে ১–১০ নং আসামির নির্দেশে অন্যরা ছাত্রদের লক্ষ্য করে শর্টগান, পিস্তল, বোমা ও ইট ব্যবহার করে হামলা চালায়। হামলায় ছাত্ররা গুরুতর আহত হয় এবং রাস্তায় পড়ে যায়। পরে আশপাশের ক্লিনিকে চিকিৎসা দেওয়ার সময়ও হামলা চালানো হয় এবং শেষমেশ ছাত্রদের প্রশাসনের হাতে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় ১০ আগস্ট থানায় মামলা দায়েরের জন্য গেলে কর্মকর্তারা আদালতে মামলা করার পরামর্শ দেন। পরে ১২ আগস্ট খুলনা মহানগর দায়রা জজ আদালতে মামলা আবেদন করা হয়।

বাদীর আইনজীবী মো. কামাল হোসেন জানিয়েছেন, আদালত আবেদন গ্রহণ করেছে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  খুলনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close