মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন      ● পাংশা-কালুখালীতে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা      ● জমির ফসল বাড়িতে নিতে বাধা, প্রাণনাশের হুমকি      ● ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত      ● হামলা, নির্যাতন ও প্রতিকূলতাকে জয় করে সাংবাদিকতায় অবিচল স্বদেশ প্রতিদিনের রাজবাড়ীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ      ● বাড্ডায় ছাত্রলীগকর্মী আটক, পুলিশের হাতে সোপর্দ করল যুবদল      ● আর্জেন্টিনাকে সুখবর দিলেন স্কালোনি      ● মেয়ের জন্মদিনে লিটনের সেঞ্চুরি      ● পঞ্চম বিয়ে নিয়ে দ্বিধায় জেনিফার লোপেজ      ● পরীমনির বিরুদ্ধে চার্জগঠন শুনানি পেছাল      ● ৩০ নতুন ইঞ্জিন কিনছে রেলওয়ে      ● পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের সভা ২৩ নভেম্বর      
‘রাষ্ট্রপ্রধানের ছবি সরানোর নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১:১৮ AM আপডেট: ১৮.০৮.২০২৫ ১:২৯ এএম

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি।

রোববার (১৭ আগস্ট) রাতে ফেসবুকের পোস্টে তিনি একথা জানান।

তিনি পোস্টে লেখেন, ‌“সরকারি দপ্তরে পোট্রেট ব্যবহার শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করছে। অলিখিতভাবে জিরো পোট্রেট নীতি বজায় রেখেছে। তারপরও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করেছে। সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি। তারপরও দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোঁট পাকানোর সুযোগ কমে আসছে। কাটতি ধরে রাখার জন্য ছোট খাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড়সম করে তোলা হচ্ছে।”



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রপ্রধান   ছবি   সরানো  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close