সোমবার ● ১৬ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট : ইসি      ● ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতির চিত্রমালায় শিল্পী মো. জাকির-উস-সালামের অনন্য শিল্পভাষ্য      ● ঢাবি উপাচার্যের সঙ্গে যুক্তরাজ্যের দুই অধ্যাপকের সৌজন্য সাক্ষাৎ      ● অর্থায়নে অমীমাংসা, প্রাপ্তি সামান্য      ● পদ পেতে হাইকমান্ডে দৌড়ঝাঁপ       ● প্রকৃতির মাঝে আধুনিকতার মিলনস্থল গাইবান্ধার এসকেএস রিসোর্ট      ● পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ!      ● শেখ হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনও শর্ত দেয়নি ভারত : পররাষ্ট্র প্রতিমন্ত্রী      ● হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু      ● শিশু রামিসা ধর্ষণ ও হত্যা : সোহেল-স্বপ্নার আপিলের রায় মঙ্গলবার      ● বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা : স্বরাষ্ট্রমন্ত্রী      ● উৎসবের আলোকসজ্জায় আড়াল হচ্ছে সৈকতের ঝাউবাগানের আর্তনাদ!      
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট : ইসি
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি এবং চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি ইউনিয়নে নির্বাচন হবে। সর্বশেষ পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

ইসির ঘোষণা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।

কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, তার বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই সংলাপের পুরো প্রক্রিয়া শেষ করা হবে।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close