বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
অনশন চলাকালে অসুস্থতা, বেরোবির দুই শিক্ষার্থীকে জরুরি চিকিৎসা
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১:৪৩ AM

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের আইনে সংযুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপের দাবিতে আমরণ অনশনে অসুস্থ দুই জন। অসুস্থরা হলেন, সমাজবিজ্ঞান বিভাগের জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে শিক্ষার্থী মাহিদ ইসলাম। 

রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১ টায় এই দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের দুইজনকে স্যালাইন দেওয়া হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা, চিফ মেডিকেল অফিসার সহ অনেকেই শিক্ষার্থীদের দেখতে আসেন। 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, “ছাত্র সংসদের ব্যাপারে যে কমিটি গঠন করা সে কমিটি আমাদের কাছে ১০ দিনের সময় চেয়েছে। তোমরা চাইলে ১০ দিন দেখতে পারো।”

এদিকে এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে অনশনরত শিক্ষার্থীরা। তারা বলেন, “আমরা এমন আশ্বাস অনেক পেয়েছি আর না। আমরা চাই দ্রুত বিশ্ববিদ্যালয়ের আইনে অন্তর্ভুক্ত করে সুনির্দিষ্ট নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করতে হবে।” 

উল্লেখ্য, রোববার (১৭ আগস্ট) বেলা ১১ টায়  বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে নয়জন শিক্ষার্থী অনশনে বসেন।

অনশনে বসা শিক্ষার্থীরা হলেন,  ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আশিক, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জয়, দুর্যোগ ব্যবস্থাপনা রোগে শিক্ষার্থী মাহিদ ইসলাম, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগে শিক্ষার্থী কায়সার, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নয়ন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাজ, অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আতিকুর, গণিত বিভাগের শিক্ষার্থী আরমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিবলি সাদিক।

স্বদেশ প্রতিদিন/কেআইকে 



আরও সংবাদ   বিষয়:  অনশন   অসুস্থ   শিক্ষার্থী   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close