শনিবার ● ২১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নির্মাণের দেড় মাসে কোটি টাকার বাঁধে ধস, প্লাবনের আতঙ্কে উপকূলবাসী      ● সমঝোতায় সংসদে আলোচনা এড়াল সরকারি ও বিরোধী দল      ● সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ      ● মুক্তিযোদ্ধাদের কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে: তারেক রহমান      ● প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের মানবিক উদ্যোগ      ● 'সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে কক্সবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম      ● হরমুজে মার্কিন ড্রোন ধ্বংসের দাবি আইআরজিসির      ● যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা, নিহত ৬      ● মহাসচিব পদে আমিরাতের প্রার্থিতায় যুক্তরাজ্য-ফ্রান্সের আপত্তি      ● ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি      ● বৃষ্টিতে সবজির দাম চড়া, বাজারে ক্রেতা কম      
মিয়ানমারে নির্বাচন: ব্যাঘাত ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:৪৫ পিএম

মিয়ানমারে সেনাপ্রধান মিন অং হ্লাইং ঘোষণা করেছেন, যেকোনো মূল্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটালে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে। সংঘাতপূর্ণ রাজ্যগুলোতে ভোট আয়োজনের জন্য সামরিক অভিযান চালানো হবে বলেও সতর্কবার্তা দিয়েছেন তিনি।

কায়িন রাজ্যের মিয়াওয়াডি জেলায় সেনা বাহিনী রকেট হামলা চালিয়ে বহু ঘরবাড়ি ধ্বংস করেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন। আতঙ্কে গ্রামবাসীরা এলাকায় থেকে পালিয়েছেন। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো এই হামলাকে নিন্দা জানিয়েছে, অভিযোগ রয়েছে শিশুদের উপর নির্যাতন ও বন্দিশিবিরে যৌন সহিংসতা চালানোর।

সেনাপ্রধান জানিয়েছেন, নির্বাচনকালীন সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য দ্রুত বিচার প্রক্রিয়া চালু হবে এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন নির্বাচনকে আন্তর্জাতিক মহল মিশ্র প্রতিক্রিয়ায় দেখছে। চীন ও রাশিয়া জান্তা সরকারকে সমর্থন জানালেও যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ এটিকে ছদ্ম নির্বাচন বলে আখ্যায়িত করেছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   মিন অং হ্লাইং   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close