বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুয়েতে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে জিবিবিএ এর মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৮:৪৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুয়েতে ফারওয়ানিয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ঐক্য ও ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়েছে গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা।

গতকাল শনিবার (১৬ আগস্ট) কুয়েতের একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিরা অংশ নেন। 

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কাতার প্রবাসী ব্যবসায়ী এম সাইফুল আলম এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক গোলাম মাওলা হাজারী।

সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ আকবর হোসেন, আব্দুল হাই মামুন, মো. হোসনে মোবারক, মোহাম্মদ সেলিম হাওলাদার, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাধারণ সম্পাদক আ হ জুবেদ এবং মোহাম্মদ কামাল হোসেন।

সভায় জিসিসি অঞ্চলে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের প্রসার, প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে যৌথভাবে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন এর সভাপতি এম সাইফুল আলম বলেন, “সংগঠনটি গালফভুক্ত ছয়টি দেশের প্রবাসী ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে। বিদেশে বাংলাদেশের পণ্য আমদানি ও ব্যবসা সম্প্রসারণে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

সাইফুল আলম আরো জানান, গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন এর কুয়েত সমন্বয়কারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আকবর হোসেন।

এছাড়াও, অন্যান্য সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন যথাক্রমে, আব্দুল হাই মামুন, মো. হোসনে মোবারক, মোহাম্মদ সেলিম হাওলাদার, আ হ জুবেদ ও মো. কামাল হোসেন। 

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুয়েত   জিবিবিএ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close