প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৪:২৮ পিএম আপডেট: ১৭.০৮.২০২৫ ৪:৫৩ PM

রাজধানীর ধানমন্ডি ৩২ থেকে গ্রেফতার করা রিকশাচালক মো. আজিজুর রহমানকে কীসের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে, তা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
রোববার (১৭ আগস্ট) অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ধানমন্ডি থানার অফিসারের সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখার ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এছাড়া, আজিজুর রহমানের সম্পৃক্ততা নিয়ে দায়েরকৃত মামলার তদন্ত সম্পন্ন করে সংশোধিত সিআরপিসি-এর ১৭৩(এ) ধারার অনুযায়ী দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ নিশ্চিত করেছে যে, তদন্ত প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ