বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হল কমিটি নিয়ে জাবি ছাত্রদলের দুই গ্রুপে উত্তেজনা
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ৪:৩৮ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) হল কমিটির পদায়নের কারণে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। 

রোববার (১৭ আগস্ট) দুপুরে ক্যাম্পাসে ধাওয়া-পাল্টাধাওয়া চলার কারণে পুরো পরিবেশ থমথমে হয়ে যায়।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ও সহ-সভাপতি আবু ইয়াহিয়া আফসানসহ শীর্ষ নেতারা ক্যাম্পাসে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এবং আরও পাঁচ শীর্ষ নেতা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলে উত্তেজনা তীব্র হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে দুজনকে প্রহারও করা হয়।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.কে.এম. রাশেদুল আলম উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন। তবে কিছু ছাত্র নেতা ক্যাফেটেরিয়ায় আটকে পড়েন। তারা “বাবর-অনীকের কমিটি, মানি না মানি না”, “লীগ দিয়ে কমিটি, মানি না মানি না” ইত্যাদি স্লোগান দিয়ে অবস্থান নেন।

গত ৮ আগস্ট জাবির ১৭টি হলে ছাত্রদল নতুন কমিটি ঘোষণা করে। তবে কমিটিতে সাবেক ছাত্রলীগকর্মী এবং বিতর্কিতদের পদায়ন ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চনার অভিযোগ ওঠায় এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্যাম্পাসে ধারাবাহিক উত্তেজনা তৈরি হয়েছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  জাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close